বরিশালে টিসিবির পণ্য বিক্রি শুরু

বরিশাল অফিস

বরিশালে রবিবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন নগরীর পাঁচটি পয়েন্টে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করবে টিসিবির ডিলাররা। পরে তারা বিভিন্ন পয়েন্টে ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু করেন। কমদামে এসব পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। টিসিবি বরিশাল অফিস প্রধান আয়শা বেগম জানান, বরিশাল বিভাগের ছয় জেলা ও মহানগরে টিসিবির মোট ১৮২ জন ডিলার রয়েছে। প্রতিদিন নগরীর পাঁচটি পয়েন্টে ট্রাকে করে সয়াবিন তেল, চিনি, ডাল ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবির ডিলাররা। এছাড়া প্রতিদিন জেলা শহরে দুই জন ডিলার এবং পাঁচটি করে উপজেলায় একজন করে ডিলার টিসিবির পণ্য বিক্রি করবেন।