টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুর জেলা কার্যালয়ের উদ্যোগে রবিবার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মনিটরিং অভিযান পরিচালিত হয়। এ সময়ে পচা, গলা ও নিম্নমানের কেকসহ বিভিন্ন প্রকারের খাদ্যপণ্য পাওয়ায় দুই বেকারি দোকানিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজৈর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. নুরুজ্জামান জানান, মাদারীপুর র্যাব-৮-এর সহযোগিতায় ও মাদারীপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের উপপরিচালক জান্নাতুল ফেরদৌসের নেতৃতে অভিযানিকদল জাহাঙ্গীর বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৩৫ হাজার টাকা এবং বাবুল বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।