বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে অটোচালক কাওছার ও সহযোগী রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। বানারীপাড়া পৌর শহর থেকে শনিবার অভিযুক্তরা গ্রেফতার হয়। এর আগে ধর্ষণের শিকার ঐ গৃহবধূ ঐদিন দুপুরে ঘটনার ২৮ দিন পর বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। নবাগত অফিসার ইনচার্জ মো. হেলাল অভিযোগ পেয়ে অটোচালক কাওছার ও সহযোগী রাসেলকে পৌর এলাকা থেকে গ্রেফতার করেন।