দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা
উপজেলার লেবুখালী ইউনিয়নের পাগলার মোড় থেকে শনিবার রাতে জুয়েল গাজীকে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। জুয়েল গাজী পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী গ্রামের নুরুজ্জামান গাজীর ছেলে। পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ যুবককে গ্রেফতার করা হয় বলে জানান দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।