অর্ধচন্দ্র্র
গলাধাক্কা।
কেউ যদি কাউকে আকাশের চাঁদ এনে দিতে চায়, সেটা এক ধরনের কথা। আবার, কেউ যদি কাউকে অর্ধচন্দ্র্র দান করতে চায়, সেটা একেবারেই ভিন্ন ধরনের কথা। আকাশে পূর্ণচন্দ্র এবং অর্ধচন্দ্রের মধ্যে পার্থক্য অর্ধেক। কিন্তু বাঙালির মুখের ভাষায় পূর্ণচন্দ্র এবং অর্ধচন্দ্রের পার্থক্য মেরু প্রমাণ।
অর্ধচন্দ্র শব্দের ব্যুত্পত্তিগত অর্থ অর্ধপ্রকাশিত চন্দ্র বা চাঁদ। কিন্তু আলংকারিক অর্থ হলো গলাধাক্কা। কাউকে গলাধাক্কা দিতে হলে হাতের আকৃতি হয়ে যায় অর্ধবৃত্তাকার অর্ধচন্দ্র। এই চিত্রকল্পটিই গলাধাক্কার বিকল্প শব্দ হিসেবে বাক্যভঙ্গিতে ব্যবহার করা হয়।
সূত্র : বাংলা শব্দের উত্স অভিধান/ফরহাদ খান