রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ছাইফ উদ্দিন মোহাম্মদ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল মুক্তিযোদ্ধা ক্যাম্পের ইনচার্জ মুক্তিযোদ্ধা ছাইফ উদ্দিন মোহাম্মদ (৮৮) শনিবার রাত ৮টায় রাতইল গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সকাল ১১টায় রাতইল মাদ্রাসায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় এ মুক্তিযোদ্ধার লাশ দাফন করা হয়।