শেখ শফিউদ্দিন আহম্মেদ
বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্মপরিচালক, দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিটুর মামা শেখ শফিউদ্দিন আহম্মেদ (৭৫) শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন হূদেরাগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বিকালে জানাজা শেষে তাকে মিরপুর কবরস্থানে দাফন করা হবে।
সুরুজ আলী
বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) ময়মনসিংহের ত্রিশাল শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলামের পিতা পৌরসভার দরিরামপুর ৭ নম্বর ওয়ার্ড নিবাসী সমাজসেবক সুরুজ আলী শনিবার সিবিএমসিবি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মরহুমের জানাজা শনিবার বাদ জোহর ত্রিশাল সরকারি নজরুল ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদনী, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।