ক্যাপসন নিউজ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম

০০০০০

রূপালী ব্যাংক লিমিটেডে সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ সিনিয়র অফিসারদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন, এমপি