ফুটওভারব্রিজটির কাজ সম্পন্ন হোক

ধানমণ্ডির শংকর বাসস্ট্যান্ড ঢাকা নগরীর ব্যস্ততম একটি স্থান। আশেপাশে আবাসিক এলাকাসহ স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ, অফিস, মার্কেট, শপিংমল, বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত গাড়ি শংকর বাসস্ট্যান্ড দিয়ে চলাচল করে। রাস্তার দুই পাশে বাসস্ট্যান্ড হওয়ায় শত শত যাত্রীকে উভয় রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে হয়। প্রচুর গাড়ি চলাচলের ফলে রাস্তা পার হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে এখানকার অসম্পূর্ণ ফুটওভারব্রিজটি দ্রুত সম্পন্ন করা একান্ত প্রয়োজন। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।

মো. লুত্ফুল খাবির ফয়সাল

বাড়ি ১৩,  রোড ১, সেকশন ১, কাদেরাবাদ হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭