অতিরিক্ত ফি নেওয়া বন্ধ করুন

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনের মাধ্যমে উত্তীর্ণ শিক্ষার্থীরা চূড়ান্তভাবে ভর্তি হওয়ার জন্য প্রতিষ্ঠানে বা অনলাইনে ফি জমা দিচ্ছে। সরকার নির্ধারিত ফি তুলনামূলকভাবে কম হলেও করোনার এই সময়ে অনেক নিম্নবিত্ত পরিবারের জন্য তা পরিশোধ করা কষ্টসাধ্য। সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজগুলোতেও শিক্ষার্থীদের একটি অংশ ভর্তি হয়। অনেক নামি-দামি কলেজ এ সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি ফি, সেশন ফি, উন্নয়ন ফিসহ বিভিন্ন খাত দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করে নিচ্ছে। তাই এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে, সেজন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রাজেক হাসান

শিক্ষার্থী, কুমিল্ল­া বিশ্ববিদ্যালয়