জাতীয় বিশ্ববিদ্যালয় :অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত অনার্স ৪র্থ বর্ষের ফল প্রকাশের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা বিগত তিন বছরের ফলাফলের ভিত্তিতে সিজিপিএ নির্ধারণ করে ৪র্থ বর্ষের অনুষ্ঠিত পরীক্ষাগুলোর সঙ্গে সমন্বয় করে অনার্সের ফলাফল ঘোষণার দাবি জানান। চলমান পাঁচটি পরীক্ষা খাতা মূল্যায়ন করা এবং বিশেষ সুবিধা দিয়ে বিশেষ পদ্ধতিতে বাকি চারটি বিষয়ের নম্বর মূল্যায়ন, মৌখিক ও বিজ্ঞান বিভাগের ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ গড় পদ্ধতি অনুসরণ এবং সর্বোচ্চ ৩০ দিনের মধ্যে ফলাফল ঘোষণার দাবি জানানো হয়। পরে শিক্ষার্থীরা দাবি সংবলিত আবেদন উপাচার্য বরাবর পেশ করেন।