ইউএনও ওয়াহিদার ওপর হামলা সিংগাইরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা

বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সিংগাইর উপজেলা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার। বক্তব্য রাখেন সাবেক ডেপুটি কমান্ডার মো. বসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, পৌরসভা কমান্ডার মো. ইসহাক মোল্লা, তালেবপুর ইউনিয়ন কমান্ডার আব্দুল হান্নান, জামির্ত্তার কমান্ডার আব্দুর রসিদ ও আব্দুল জলিল। বক্তারা আসামিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।