সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারের আড়ালে নারী পাচারের অভিযোগে গ্রেফতারকৃত জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে জামিন দেয়নি আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
এর আগে ইভানকে গত শনিবার কারাগারে পাঠায় আদালত। ঐদিন আদালত তার জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য রবিবার দিন ধার্য করে দেয়। ঐ আবেদনের শুনানি শেষে আদালত গতকাল তার জামিন আবেদন না-মঞ্জুর করে।
গত ১১ সেপ্টেম্বর সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ রেজাউল হায়দার জানান, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ড্যান্সবারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে আটক করা হয়েছে।