লিবিয়ায় ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় মানব পাচার চক্রের অন্যতম হোতা কামাল হোসেন ওরফে হাজি কামালকে (৫৫) জামিন দেয়নি হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ গতকাল রবিবার দুটি মামলায় তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ ও আবেদনের পক্ষে গোলাম কিবরিয়া শুনানি করেন। গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি মানব পাচারকারীদের হাতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরো ১১ বাংলাদেশি। ঐ ঘটনার পরিপ্রেক্ষিতে র্যাব-৩ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়। তদন্তে উঠে আসে মানব পাচারকারী কুষ্টিয়া সদরের বাসিন্দা হাজি কামালের নাম। লি?বিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবৈধ প্রক্রিয়ায় শ্রমিক পাঠা?নোর অভিযোগ র?য়ে?ছে তার বিরু?দ্ধে। গত পহেলা জুন ভোরে র্যাব-৩-এর একটি দল গুলশান থানাধীন শাহজাদপুরের বরইতলা বাজার খিলবাড়ীরটেক এলাকা থেকে হাজি কামালকে আটক করে। গ্রেফতারের সময় হাজি কামালের কাছে অবৈধ ৩১টি পাসপোর্ট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা হয়। এই মামলায় হাইকোর্টে জামিন চান তিনি।