যুক্তরাষ্ট্রে পশ্চিম উপকূলে দাবানলে মৃতের সংখ্যা ৩০ জনের বেশি

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে দাবানল ভয়াবহ আকার রূপ নিয়েছে। ক্রমেই দাবানল ছড়িয়ে পড়ছে। ওরেগন, ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে ৩০ জনের বেশি মারা গেছেন। এছাড়া নিউ জার্সিতেও দাবানল ছড়িয়ে পড়ছে। ওরেগনে ১৬টি দাবানল আঘাত এনেছে। এই রাজ্যে দশজনের বেশি মারা গেছেন। তবে নিখোঁজ অনেকে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরো বেশি হতে পারে। সম্ভবত মৃতের সংখ্যায় রেকর্ড গড়বে রাজ্যের দাবানল। ক্যালিফোর্নিয়ায় দাবানলে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এখানে ২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ওয়াশিংটনের একটি শহর তো ধ্বংস হয়ে গেছে দাবানলের কারণে। ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন দাবানলকে ভয়াবহ উল্লেখ করে এটাকে জলবায়ু পরিবর্তনের কারণ বলে মনে করেন। তিনি জলবায়ু পরিবর্তনকে তোয়াক্কা না করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বনাঞ্চলে ব্যবস্থাপনার নিম্নমানের হওয়ায় দাবানলের সৃষ্টি হয়েছে। —বিবিসি