সামরিক মহড়ায় অংশ নিতে ছয় দেশকে আমন্ত্রণ রাশিয়ার

সামরিক মহড়ায় অংশ নিতে ছয়টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। এই যৌথ মহড়ায় ৮০ হাজার সেনা অংশ নেবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান, চীন, পাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া ও মিয়ানমারকে মহড়ায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সংক্রান্ত বিষয়গুলো এ মহড়ায় গুরুত্ব পাবে বলে জানা গেছে। মহড়া চলবে ২১ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। খবর: পার্সটুডে

ইত্তেফাক/জেডএইচ