বিশ্বের প্রথম ‘আন্ডার-ডিসপ্লে ক্যামেরা’ ফোন আনল জেডটিই

অবশেষে পঞ্চম প্রজন্মের (৫ জি) মোবাইল নেটওয়ার্ক উপযোগী ডিভাইস ‘অ্যাক্সন ২০’ উন্মোচনের মধ্য দিয়ে ‘বিশ্বের প্রথম আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ফোন’ বাজারে আনল চীনা টেক জায়ান্ট জেডটিই। সেপ্টেম্বরের শুরুতেই চায়নার বাজারে ফোনটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

স্পেশাল মেটেরিয়াল, ডুয়েল কন্ট্রোল চিপ, ইউনিক ড্রাইভার সার্কিট, স্পেশাল পিক্সেল ম্যাট্রিক্স এবং ইন-হাউজ সেলফি অ্যালগরিদম সহ পাঁচটি কোর টেকনোলজি এই অত্যাধুনিক ডিভাইসটিতে ব্যবহূত হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেডটিই বাংলাদেশ।

হ্যান্ডসেটটির মুল ওয়াইড-এঙ্গেল লেন্সগুলো ছবির স্থিতিশিলতাকে সাপোর্ট করে ও হাই কোয়ালিটি ভিডিও ধারনে সহায়তা করে। একইসাথে স্টাইলাইজড ভিডিও তৈরি করতে ডিভাইসটির ক্যামেরা সফটওয়্যারে ছয়টি ইনটেলিজেন্ট টেম্পলেট ফিচার রয়েছে যা বিশেষ ট্রানজিসন ইফেক্ট এর মাধ্যমে বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন ধরনের মিউজিকের সাথে মিলে যায়।  

জেডটিই বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা পাং ওয়েই বলেন, ডিভাইসটির ডিসপ্লে এবং ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সকে ভারসাম্যপূর্ণ রাখতে তাদের প্রতিষ্ঠান এক্ষেত্রে ‘অধিক স্বচ্ছ’ যন্ত্রাংশসহ নতুন অরগানিক ও ইনঅরগানিক ফিল্ম সংযুক্ত করেছে।

জেডটিই বাংলাদেশের পাবলিক রিলেশন ম্যানেজার অলিউল্লাহ রাফাত হ্যান্ডসেটটির ক্যামেরার কার্যকারিতা বর্ণনা করে বলেন, হ্যান্ডসেটটির ফ্রন্ট ক্যামেরা বিভিন্ন লাইটিং কন্ডিশনে স্বয়ংক্রিয়ভাবে ‘ডায়নামিক রেঞ্জ এডজাস্টমেন্ট’ উপযোগি করা হয়েছে।

মিড-রেঞ্জ গ্রাহকদেরকে লক্ষ্য করে অ্যাক্সন ২০ হ্যান্ডসেটটি দ্রুতই বাংলাদেশের বাজারে আসবে হবে বলে আশা করা হচ্ছে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত, অ্যাক্সন ২০ এর মূল ক্যমেরাটি ৬৪ মেগাপিক্সেল সুপার হাই ডেফিনিশন সমৃদ্ধ যা ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল অনুপাতে হাই-ডেফিনেশন ভিডিও ধারন করে। একাধিক লাইটিং পরিস্থিতিতেও রিয়েল-টাইম ভিডিও ধারনের সক্ষমতা রয়েছে ডিভাইসটির।