ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন মৌলভীবাজারের গৃহিণী গয়না বেগম। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন ৭-এ দেওয়া ‘মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি’ শীর্ষক সুবিধার আওতায় ১০ লাখ টাকা পান তিনি। সম্প্রতি মৌলভীবাজারে ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল রোড শাখায় গয়না বেগমের হাতে আনুষ্ঠানিক চেক তুলে দেওয়া হয়। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাহুর রহমান, ওয়ালটনের মৌলভীবাজার জোনের এরিয়া ম্যানেজার সুমন রয় চৌধুরী, প্লাজা ম্যানেজার হাসিবুল হাসান প্রমুখ