দাবায় রঞ্জন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ৬৮তম ইউসিসিসি অনলাইন ব্লিট্জ টুর্নামেন্টে ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে কাজী মাহবুব আফজাল রঞ্জন চ্যাম্পিয়ন হয়েছেন। সমান খেলায় ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে লিমন লামো রানারআপ এবং ফিলিপাইনের রে ডাম্পালিয়া তৃতীয় হন। দেশি-বিদেশি ৭২ দাবাড়ু অংশগ্রহণ করেন। ইঞ্জিনিয়ার তারেক চতুর্থ এবং জুয়েল খান পঞ্চম, ষষ্ঠ থেকে নবম স্থান পান মতিউর রহমান মামুন, হাবিব হোসেন খান নান্টু, সাজিদ এবং শ্যামল সরকার। মেয়েদের মধ্যে প্রথম হন জাবাশ্রী দাশ গুপ্তা।