স্পোর্টস রিপোর্টার
ফুটবল নির্বাচনে ব্যস্ত সংগঠকরা। একমাত্র প্যানেল ঘোষণা করেছেন বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন। তার প্যানেলের বিপক্ষে বিভিন্ন পদে লড়াই করছেন আরো দেড় ডজন প্রার্থী। সালাহউদ্দিনের নেতৃত্বাধীন কমিটির বিপক্ষে গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। একদল তরুণের সঙ্গে সেখানে ছিলেন ব্যারিস্টার সুমন। তার নেতৃত্বে আমরাও একদিন ফুটবল বিশ্বের শক্তিশালী খেলুড়ে দেশ হতে চাই শীর্ষক মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ উপস্থিত ছিলেন। তারা সালাহউদ্দিনবিরোধী বক্তব্য দেন। বাফুফের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। কায়সার হামিদ বলেন, ‘ফুটবলের উন্নয়ন নয় তারা এসেছে ফুটবলের চেয়ার দখল করতে। যারা সত্যিকারের ফুটবলপ্রেমী ও সংগঠক তাদের নেতৃত্বে আসতে হবে।’