স্পোর্টস রিপোর্টার
ব্রাজিলিয়ান ফুটবলার রবসন আজেভেদো দ্যা সিলভা এবং জনাথন দ্যা সিলভেইরা ফার্নান্দেজ নামের এই দুই ফুটবলারের সঙ্গে বসুন্ধরা কিংস এক বছরের জন্য চুক্তি করেছে। রবিবার ক্লাব অফিসে এই চুক্তি সম্পন্ন করে প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এই ব্রাজিলিয়ান ছাড়াও একই সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় এসেছে আর্জেন্টাইন ফুটবলার বারকোস। খেলোয়াড়রা ঢাকায় এসেছিলেন এএফসি কাপে খেলার জন্য। যেদিন ঢাকায় এসেছেন সেই দিনই এএফসি কাপের খেলা বাতিল করে এএফসি।
খেলা বাতিল হলেও সামনে প্রিমিয়ার ফুটবল লিগ রয়েছে। সেখানে খেলবেন এই খেলোয়াড়রা।