ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের সঙ্গে সম্পর্কটা ধরে রাখলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। টানা দ্বিতীয়বার শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে তাকে নিযুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। রাজস্থান রয়্যালস দলে চলতি বছর থাকছে অস্ট্রেলিয়ানদের ছড়াছড়ি। ওয়ার্ন কাজ করবেন ভিক্টোরিয়ায় তার সাবেক সতীর্থ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে। রাজস্থানের প্রধান কোচ তিনি। আরেক অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথ দলটির অধিনায়ক। সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হবে এবারের আইপিএল। রাজস্থান নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২২ সেপ্টেম্বর, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।