নেত্রকোনায় সড়ক ভেঙে জলাশয়ে!

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নির্মিত দামপাড়া বন্যানিয়ন্ত্রণ বাঁধ কাম সড়কের শুরুর অংশ এখন ভাঙনের কবলে। জারিয়া বাজারের আবুল কালাম ও খলিল মিয়া বলেন, জারিয়া আনসার ক্যাম্পের উত্তর দিকের বাঁধের অংশ ভেঙে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধটি রক্ষার চেষ্টা করা হয়েছিল। জারিয়া ইউপি চেয়ারম্যান মাজেদা বেগম বলেন, বাধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান বলেন, বাঁধ কাম সড়কটির সংস্কার কাজ অচিরেই শুরু করা হবে।