কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
উপজেলার বিষখালী নদীর শৌলজালিয়া চরকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে চরটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, এখানে পাখি শিকার, মাটি কাটা, বালু উত্তোলন ও গরু-মহিষ চড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন জানান, আমরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। ইউএনও সুফল চন্দ্র গোলদার বলেন, চরটিকে পাখির অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। পাখির বাসার সুবিধার জন্য গাছে গাছে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে।