সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে এক থেকে দুই মিনিটেই শেষ হয়ে যাচ্ছে ট্রেনের টিকিট। টিকিট ক্রয়ে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। সৈয়দপুর রেলওয়ের স্টেশনমাস্টার এস এম শওকত আলী বলেন, করোনার কারণে স্টেশন কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ আছে। অনলাইনে চলছে টিকিট বিক্রি।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিম আহমেদ বলেন, সিন্ডিকেটের বিষয়ে তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে। রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ মুঠোফোনে বলেন, প্রাথমিকভাবে যাত্রীদের সমস্যা হলেও তা ঠিক হয়ে যাবে। অনলাইনে টিকিট বিক্রির সিন্ডিকেটের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।