বালু উত্তোলনের দায়ে তিন জনের জেল-জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং চুনতি আনজুমানে নওজোয়ান মাঠের পূর্ব পাশে অবৈধভাবে মাটি কাটার দায়ে অপর একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। সোমবার দুপুরে তাদেরকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।