গ্যাস বিতরণে দিনের পর দিন অনিয়ম আর দুর্নীতি বেড়েই চলেছে। ইদানীং এই ব্যাপারটি বিশেষভাবে লক্ষণীয়। গ্যাসের যতই সমস্যা হোক না কেন দায় পুরোটাই বহন করতে হয় গ্রাহকদের! একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে আলোচনা-সমালোচনার ঝড় উঠলে কর্তৃপক্ষ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার কথা বললেও সংশিষ্ট দোষীকে শাস্তি না দিয়ে নিম্নপদস্থ কিছু কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি দিয়ে অভিযোগ উতরে যাওয়ার চেষ্টা করা হয়। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ ঘুচছে না। সম্প্রতি নারায়ণগঞ্জ ট্র্যাজেডি এই অনিয়মের সবচেয়ে বড় উদাহরণ। পরিশেষে তাই কামনা—সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করে জনজীবনকে নিরাপদ করা হোক।
ইসরাত জাহান
শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম কলেজ