সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে সরকারি খাল অবৈধভাবে ভরাটের অপরাধে তিন জনকে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন—উপজেলার মো. জাহাঙ্গীর আলম, আনিস ও মো. রুহুল আমিন। তবে দণ্ডপ্রাপ্তরা সোমবার টাকা প্রদান করে মুক্তি লাভ করেন। রবিবার সন্ধ্যায় উপজেলার মালখানগর ইউনিয়নের জোড়পুল নামক স্থানে মাটি ভরাটকালে ভ্রাম্যমাণ আদালত এর রায় দেন।