যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় নেওয়া পদক্ষেপের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেভাদা অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প এই দাবি করেন। খবর আনন্দবাজার পত্রিকার
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকার কোভিড পরীক্ষার হার দেখে তার ভূয়সী প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি। ট্রাম্প জানিয়েছেন, নরেন্দ্র মোদি বলেছেন, করোনা পরীক্ষা নিয়ে আপনি দুর্দান্ত কাজ করেছেন। নেভাদার রেনোয় ভোট প্রচারে গিয়ে ট্রাম্প বলেন, আমরা ভারতসহ বহু বড় বড় দেশের থেকে অনেক বেশি কোভিড পরীক্ষা করেছি। ভারত করোনা পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে। সেই সঙ্গে তিনি আরো বলেন, আমরা ভারতের থেকে ৪ কোটি ৪০ লাখের বেশি কোভিড পরীক্ষা করেছি। এই প্রসঙ্গেই নরেন্দ্র মোদির কথা তোলেন ট্রাম্প। তিনি বলেন, ১৫০ কোটি মানুষের দেশ ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে ফোন করেছিলেন এবং বলেছেন, করোনা পরীক্ষা নিয়ে আপনি দুর্দান্ত কাজ করেছেন।