সিভি লেখার কৌশল

পেশাগত জীবনে সিভি আয়না হিসেবে কাজ করে। একটি ভালো পরিমার্জিত সিভি একজন চাকরিপ্রার্থীকে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে দেয়। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কৌশল সম্পর্কে আলোচনা করা হলো- অবশ্যই সিভিতে এমন কিছু উল্লেখ করা যাবে না, যা বিভ্রান্তিকর। খুব সাধারণ তথ্যগুলো এড়িয়ে চলুন। সিভিতে আপনাকে বোঝাতে হবে, আপনি একটি চ্যালেঞ্জিং চাকরি খুঁজছেন এবং অনেক উন্নতি করতে চান। এ ছাড়া আরো কিছু বিষয়, যেমন—চমত্কার কাজের দক্ষতা, চাপের মধ্যে ভালো কাজ করা; এসব লেখা এড়িয়ে চলতে হবে। সিভিতে মিথ্যা এবং অতিরঞ্জিত কিছু উল্লেখ করা থেকে বিরত থাকুন। কখনো কখনো এগুলো চাকরি পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে। চাকরিদাতা আপনার এসব তথ্য যাচাই করতে চাইতে পারে। এসব বিষয়ে সচেতন হতে হবে। সর্বনিম্ন সংখ্যক পৃষ্ঠায় আপনার সিভিকে সীমাবদ্ধ করুন।