গাইবান্ধায় ফুটপাতের দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-নাকাইহাট সড়কের গাইবান্ধা পৌরসভা অংশে কলেজ রোডে ফুটপাত নির্মাণের দাবিতে মঙ্গলবার মানববন্ধন, সমাবেশ, সড়ক অবরোধ ও গণস্বাক্ষর সংবলিত গণআবেদন প্রদান কর্মসূচি পালিত হয়। স্থানীয় নাগরিক সংগঠন ‘সচেতন গাইবান্ধাবাসী’র উদ্যোগে জেলা পরিষদের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল আসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলনসহ আরো অনেকে। পরে সহস্রাধিক মানুষের স্বাক্ষর সংবলিত একটি গণআবেদন গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যানের কাছে প্রদান করেন।