জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা
জুুড়ীতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ওয়াহিদ কন্সট্রাকশন নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি এক্সেভেটর ও একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার উপজেলার সাগরনাল ইউনিয়নের উত্তর বড়ডহর গ্রামে জুড়ী থানাপুুলিশের উপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করে ঐ জরিমানা করেন। জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।