স্বরূপকাঠিতে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া এই অভিযান পরিচালনা করেন। উপজেলা সদরের জগন্নাথকাঠি বন্দরে নুপুর স্টোর, জাহিদ ফার্মেসি ও দিদার বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।