চাঁপাইনবাবগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

জেলা শহরের পুরাতন বাজার ও নিমতলা এলাকায় মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় মুদি দোকান, মিষ্টান্ন ভান্ডার ও খাবার হোটেলসহ পাঁচটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দর কর ও এস এম আশিস মোমতাজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।