সোনারগাঁওয়ে দুস্থ প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে সোনারগাঁওয়ে দুস্থ প্রতিবন্ধীদের জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. অলিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুম, অ্যাডভোকেট নুরজাহান, জেলা আওয়ামী লীগ নেতা সামসুজ্জামান ভাসানী, বিটিভির জেলা প্রতিনিধি এ কে এম মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার। ৫৮ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা শেষে অতিথিরা সোনারগাঁও প্রেসক্লাব পরিদর্শন করেন।