সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত যাত্রী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় এবং ফিটনেস ও রেজিস্ট্রেশন না থাকায় পাঁচটি যাত্রীবাহী গাড়িকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে। যাত্রাবাড়ী-কুসুমপুর রুটের সিরাজদিখান পরিবহনের দুটি গাড়ি এবং গুলিস্তান-টঙ্গিবাড়ী রুটের এসএস পরিবহনের তিনটি গাড়িকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজদিখান উপজেলা মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।