ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ময়মনসিংহ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. ফসিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার
০০০০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভক্তবাড়ী বাজারে যমুনা ব্যাংক ভক্তবাড়ী উপশাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক গাজী গোলাম মূর্তজা। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালাউদ্দিন ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন
০০০০০
ইউনিয়ন ইনসিওরেন্স কোম্পানির বিমাগ্রহীতা ইকো কটন মিলসে্র ১ কোটি ৬০ লাখ টাকার অগ্নী বিমা দাবির চেক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সভাকক্ষে সম্প্রতি হস্তান্তর করা হয়। এ সময় আইডিআরএ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। ইউনিয়ন ইনসিওরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেন চেকটি ইকো কটন মিলসের ডিরেক্টর-অপারেশন এস এ জামিলের কাছে হস্তান্তর করেন