ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টেকহোল্ডার কোম্পানি এবং লিস্টেড কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল ডিএসইর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি এর ওয়েবসাইট www.sec.gov.bd এর প্রথম পৃষ্ঠার ডানদিকে “Customer Complaint Address Module” নামে একটি আইকন রয়েছে। উক্ত আইকনটি ডিএসই’র ওয়েবসাইট ‘https://www.dsebd.org’ এ Quick Links” এ সংযোজন করা হয়েছে “https://www.cdbl.com.bd/complaints.sec. gov.bd”। বিনিয়োগকারীগণের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং অভিযোগের সর্বশেষ অবস্থা তাত্ক্ষণিক জানতে ‘Customer Complaint Address Module’ নামে আইকনটিতে অভিযোগ পেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।