করোনার সময়েও বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি এসি রপ্তানি বাড়ছে। করোনা মহামারির প্রভাব কমতেই বিশ্বের অনেক দেশেই আমদানি-রপ্তানি তথা আন্তর্জাতিক বাণিজ্য শুরু হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইয়েমেন, নেপাল, পূর্ব তিমুর ও ভারতে রপ্তানি হয়েছে ওয়ালটনের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির ইনভার্টার এসি। শুধু এসি নয়, রপ্তানি হয়েছে ওয়ালটনের তৈরি টেলিভিশন, কম্প্রেশারসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য। করোনার ক্ষতি কাটিয়ে ওঠার ক্ষেত্রে জাতীয় অর্থনীতিতে ওয়ালটনের রপ্তানি বাণিজ্য বিশেষ অবদান রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওয়ালটনের নির্বাহী পরিচালক ও এসি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান জানান, ওয়ালটনের তৈরি ইনভার্টার এসি বিশ্ববাজারেও ব্যাপক গ্রাহকপ্রিয়তা পাচ্ছে। তাই, করোনার প্রভাব কমতেই বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ব্র্যান্ডগুলোর কাছ থেকে আমদানি আদেশ পাচ্ছি। ওয়ালটনের নতুন ‘সুপারসেভার’ মডেলের ইনভার্টার এসিতে বিদ্যুত্ সাশ্রয় হয় ৭০ শতাংশ পর্যন্ত। এই এসিতে ব্যবহূত ডুয়েল ডিফেন্ডার ও আয়োনাইজার প্রযুক্তি রুমকে রাখে ধুলাবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসমুক্ত। —প্রেস বিজ্ঞপ্তি