শোক সংবাদ

মোখলেস মিলিটারি

আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাবন্দি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাহারাদার জামালপুরের মেলান্দহ উপজেলার চরপাড়া গ্রামের মোখলেসুর রহমান (৯০) বার্ধক্যজনিত কারণে ১৫ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি একমাত্র স্ত্রী আম্বিয়া বেগমকে রেখে যান। ৭১ এ পূর্ব পাকিস্তানের ৯০০ সৈনিকসহ মোখলেসুর রহমানকেও বন্দি করা হয়। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিক আইন মোতাবেক ১৯৭৪ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধু মোখলেসুর রহমানসহ অপরাপর বন্দিদের মুক্ত করেন। 

আবুল কালাম মণ্ডল

ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম মণ্ডল (৬৮)। সোমবার রাতে মহাখালী ক্যানসার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তার মৃত্যুতে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তার মৃত্যুতে নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি  মা, স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

আফতাব হোসেইন চৌধুরী কয়েস

জকিগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান, রাজনীতিবিদ, সংগঠক, ব্যবসায়ী ও শিক্ষক আফতাব হোসেইন চৌধুরী কয়েস গতকাল মঙ্গলবার (৭৭) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনিসহ নানা বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বাদ এশা জানাজা শেষে তাকে সিলেট দরগাহ কবরস্থানে দাফন করা হয়।