ভারতে এমপিদের বেতন ৩০ শতাংশ হ্রাস, অর্থ যাবে জরুরি খাতে

ভারতে মন্ত্রীদের পর এমপিদের বেতনও ৩০ শতাংশ কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার সংসদ সদস্যদের বেতন, ভাতা ও পেনশন (সংশোধনী) বিল ২০২০ সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা। আগামী এক বছর এমপিদের বেতন-ভাতার অংশটি করোনা ভাইরাস মহামারির কারণে জরুরি হয়ে ওঠা খাতে ব্যয় করার প্রস্তাব দেওয়া হয়েছে এই বিলে। গত সোমবার পার্লামেন্টে উত্থাপন করা হয়েছিল এমপিদের বেতন কমানোর এ প্রস্তাব। এর আগে চলতি বছরের শুরুর দিকে মন্ত্রীদের বেতন-ভাতা ৩০ শতাংশ কমানোর বিল পাস হয় লোকসভায়। —জিনিউজ