চীনে উইঘুর মুসলিমদের গণহত্যার অভিযোগ

তদন্ত করতে জাতিসংঘের কাছে খোলা চিঠি মানবাধিকার কর্মীদের

কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জানিয়েছে, চীনে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়েছে। এই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত চালানো উচিত। যুক্তরাষ্ট্র ভিত্তিক উইঘুর হিউম্যান রাইটস প্রজেক্ট, জেনোসাইড ওয়াচ অ্যান্ড ইউরোপিয়ান সেন্টার রেসপন্সেবিলিটি টু প্রটেক্টসহ প্রায় দুই ডজন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাতিসংঘের কাছে খোলা চিঠি দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটির ১৬ জন শিক্ষাবিদ চিঠিতে স্বাক্ষর করেছেন। এদিকে চীনের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে সেখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। —আলজাজিরা