এই সময়ের ছড়া
অবিনাশ আচার্য
সবজিবাজার ভীষণ চড়া
চালের ডালের দামটা কড়া
মাছের বাজার টাকায় গড়া
ভাবনা বিষম মুষড়ে পড়া
খরচা এখন টাকার ছড়া
চক্ষুযুগল বন্ধ নড়া,
মাংস-ডিমের আগুন ঝরা
পেঁয়াজ-রসুন-আদায় খরা
হলুদ-মরিচ যায় না ধরা
ভোজ্যতেলের মুখোশপরা
দামকে অনেক বাড়তি করা
লাভের টাকায় পকেট ভরা!
কঠিন সময় রুগ্ণ জরা
স্বল্প আয়ের গরিব মরা।