বদ্ধ খাঁচার পাখি চায় নীল আকাশে উড়ে বেড়াতে। বদ্ধ পুকুরের মাছ চায় খোলা নদীতে সাঁতার কাটতে। ঠিক তেমনি মানুষ চায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে। কিন্তু স্বাভাবিক জীবনে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে না-দেখা একটি ভাইরাস। যা করোনাভাইরাস বা কোভিড-১৯ নামে পরিচিত। আজ সমস্ত বিশ্ব ব্যস্ত ভ্যাকসিন আবিষ্কারে। ভ্যাকসিন আবিষ্কারের মুখ্য উদ্দেশ্য ভাইরাস প্রতিরোধ করা এবং মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। ঘরবন্দি হয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং আরো অনেক কর্মজীবী মানুষ। শিক্ষার্থীরা চায় তাদের প্রিয় বিদ্যালয়ে ফিরে যেতে। কর্মহীন মানুষ চাচ্ছে তাদের কর্মস্থল পুনরায় চালু হোক এবং তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। পারিবারিক জীবনে শান্তি ফিরে আসুক।
মু. শাহজালাল মল্লিক
শিক্ষার্থী, ঢাকা কলেজ