ভাঙা কালভার্ট দিয়ে চলাচলে দুর্ভোগ

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীর কোলা ইউনিয়নের ঝাপরিতলা মোড় থেকে কোলা বাজারের যাওয়ার পথে একটি কালভার্টের মাঝখান দীর্ঘদিন ধরে ভেঙ্গে আছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। সংস্কার না করায় এ কালভার্টের উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে ভ্যান, ভটভটি, মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। এতে যেকোন মুহুর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। কোলা ইউনিয়নের ভারপাপ্ত চেয়ারম্যান সাহিনুর ইসলাম (স্বপন) বলেন, কালভার্টির ছবি উপজেলা প্রকৌশলী অফিসে জমা দিয়েছি। এখনো তারা কোন উদ্যোগ নেয়নি। উপজেলা প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, বরাদ্দ না থাকায় কারণে কাজ করা  সম্ভব হয়নি।