বরিশালে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ম্যুরাল

বরিশাল অফিস

বরিশালে নির্মিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ‘ম্যুরাল’। বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর উদ্যোগে নগরীর দক্ষিণ সদর রোডের পাশে নির্মাণাধীন বঙ্গবন্ধু অডিটরিয়ামের দক্ষিণ পাশের দেয়ালে মু্যুরালটি নির্মাণ করা হচ্ছে। বিসিসি সূত্র জানায়, আগামী ১৫ দিনের মধ্যে এর কাজ শেষ হবে। ম্যুরাল নির্মাণ তদারকির দায়িত্বপ্রাপ্ত সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না জানান, এটি দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধুর ম্যুরাল হবে। ম্যুরাল নির্মাণের দায়িত্বে থাকা চারুকলার শিল্পী রুদ্র জানান, বিদেশি উন্নতমানের টাইলসের বিভিন্ন রঙের টুকরা দিয়ে ম্যুরালটি নির্মাণ করা হচ্ছে।