গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদী, মানাষ নদ, বাশদহ বিলসহ বিভিন্ন খাল-বিলে বানা দিয়ে মাছ শিকার করছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তি। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তারা এসব জলাশয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার করছে। নিয়মানুযায়ী মাছের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মারা শিকার দন্ডনীয় অপরাধ। শুধু বাশদহ বিলে প্রায় অর্ধশতাধিক বানা রয়েছে বলে এলাকাবাসী জানায়। উপজেলা মত্স্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস বলেন, প্রবাহমান পানিতে এভাবে বানা কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ শিকার দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে অচিরেই মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।