পলাশে দণ্ডাদেশপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার পাঁচ

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

পলাশে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো সাজাপ্রাপ্ত আসামি উপজেলার রানা খন্দকার, শাকিল, বোরহান উদ্দিন, সালাউদ্দিন দুলাল, মো. হেলিম।

পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দীন জানান, ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও অন্য মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে নরসিংদী কোর্টে পাঠানো হয়েছে।