হরিণাকুণ্ডুতে সংঘর্ষে আহত ৪০

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা

হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সোহাগপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঐ গ্রামের ইউপি সদস্য শাহেব আলী জানান, দীর্ঘদিন ধরে গজাড়িয়া বিলের আধিপত্য নিয়ে আশরাফুল ইসলাম ও রোজদার আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। বিলে পাট জাগ দেওয়া ও মাছ ধরাকে কেন্দ্র করে বুধবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হন। হরিণাকুণ্ডু থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা জানান, তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঐ এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।