ইত্তেফাক রিপোর্ট
সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে মার্চেন্ট ব্যাংক এনআরবি ইকুইটি ম্যানেজমেন্টকে ১০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই জরিমানার চিঠি প্রদানের ৩০ দিনের মধ্যে কমিশনে অর্থ জমা দিতে হবে। অন্যথায় আইনানুগ পদক্ষেপের পাশাপাশি সনদ বাতিল বা স্থগিত করার ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার বিএসইসির ৭৪০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।